,

মুজাহিদের রায় ও বিশ্বমিডিয়া

news-image

বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ‘ধর্মীয় নেতা’ বানানোর চেষ্টা অব্যাহত রেখেছে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এগুলোতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- প্রাপ্ত অন্যান্য নেতার মতো মুজাহিদের রায়ের পরও একই রকম সংবাদ প্রকাশ করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ।

মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মৃত্যুদ-ের রায় বহাল রাখেন।

এ বিষয়ে এএফপি বলছে, ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যুদ- বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত’।

একই কথা বলছে ফ্রান্স২৪, বিজনেস ইনসাইডার, ইয়াহু নিউজ, জি নিউজসহ জনপ্রিয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, ‘দুনিয়া নিউজ’ নামে পাকিস্তানি একটি সংবাদমাধ্যম হেডলাইনে লিখেছে,  ‘বাংলাদেশের ধর্মীয় একটি দলের শীর্ষ নেতার মৃত্যুদ- বহাল’। কী কারণে মৃত্যুদ- বহাল রাখা হয়েছে এর হেডলাইনে কিছু না বলা হলেও, সংবাদটির ভেতরে কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধাপরাধের দায়।

মুজাহিদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা, হত্যা, নির্যাতন, বিতাড়ন ইত্যাদির অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ