,

ঐক্যবদ্ধ আর্জেন্টিনার হাতে শিরোপা দেখছেন তেভেজ

news-image

স্পোর্টস ডেস্ক : বদলে যাওয়ার সুর বইছে আর্জেন্টিনা দলে। আসছে কাতার বিশ্বকাপে তাই হট ফেভারিট হিসেবেই আলবিসেলেস্তাদের দেখা হচ্ছে। এরইমধ্যে দেশটির সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ মনে করেন, আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অবশ্য তেভেজ এমনিতেই দেখেননি। তার কাছে লিওনেল মেসির নেতৃত্বে এই দলটাকে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হয়েছে।

টানা ৩২ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনাকে নিয়ে এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘লিওনেল মেসি ও তার দলকে কাতারে শিরোপা জেতা দেখাটা আমাকে খুবই তৃপ্তি দেবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আরও বলেন, ‘আমি এই দলটাকে খুবই ঐক্যবদ্ধ দেখছি। তারা একসঙ্গে ছুটিতে যাচ্ছে, এটা মোটেও স্বাভাবিক কিছু না। আমাদের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে।’

নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে দুইবারের বিশ্বকাপজয়ীরা পেয়েছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডকে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী