মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রী নিজেও জানেন না, কত বড় উপকার করেছেন’

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভিক্ষা করে জীবন চালাই, বন্যায় ঘর বাড়ি ভেঙে শেষ। কি করমু কোনো পথ দেখছিলাম না, দিশেহারা হয়ে পড়িছি। প্রধানমন্ত্রীর দেওয়া দশ হাজার টাকা এখন পাইলাম, কত বড় যে উপকার হইছে তা বইলা শেষ করতে পারতাম না। এখন মনে সাহস আর পথের দেখা পাইছি। তিনি নিজেও জানেন না, আমার মতো এই অসহায়ের কত বড় উপকার করেছেন। পাশে দাঁড়িয়ে অভিভাবকের কাজ করছে। তার এই সহায়তার কথা ভুলার মতো না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দশ হাজার টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেন অজুফা বেগম। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টাকা থেকে সিলেটের পাঁচ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। সেই টাকা পেয়ে এভাবেই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অজুফা বেগম।

অজুফা বেগম বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। ছেলে থাকলেও তার দেখাশুনা করে না।’

এর মধ্যে বন্যার পানি বাড়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছে অজুফার মতো মনিরা বেগম, মিনারা খাতুন, তৌফিক মিয়া। তারা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির, কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন।

উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘আমি প্রতিটি ক্ষতিগ্রস্থ বাড়ি দেখে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করেছি। তাদের হাতে দায়িত্বশীলদের উপস্থিতিতে দশ হাজার টাকা হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দুঃসময়ে টাকা পেয়ে আবেগাপ্লুত ও অনেক খুশি।’

ইউএনও মো. রায়হান কবির বলেন, ‘দেশের প্রায় সব নদ-নদীর পানি কমা অব্যাহত থাকায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে দুর্গত অঞ্চলে পানিবাহিত রোগব্যাধি বাড়ছে। বন্যাকবলিত মানুষের কাছে ঈদের আনন্দ এখন আকাশের তারার মতো তাই ওই সব মানুষের ঘর মেরামত করে ঈদের আনন্দ করার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা পেয়ে তারা খুব খুশি।’

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, বানের পানি কমলেও বন্যাদুর্গতদের মধ্যে নেই আসন্ন ঈদুল আজহা বা কোরবানি ঈদের ছিটেফোঁটা আনন্দ। ভয়াবহ বন্যায় তাদের সব স্বপ্ন ভেসে গেছে। সাজানো ঘরবাড়ি, গবাদিপশু, গোলা ভরা ধান সব হারিয়ে তারা এখন রীতিমতো নিঃস্ব। তাদের পাশে দশ হাজার টাকা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা