,

দেশে ফিরলেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ প্রায় আট মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকালে থাই এয়ারওয়েজের বিমানে ব্যাংকক থেকে রওনা হন বিরোধী দলীয় নেতা।

রওশন এরশাদের ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এখনও এয়ারপোর্ট আছি। কিছুক্ষণ আগে আমাদের বহনকারী বিমান অবতরণ করেছে।

এদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলাসহ জাতীয় নেতারা।

জানা গেছে, বর্তমানে রওশন এরশাদ শুলশানের হোটেল ওয়েস্টিনে থাকবেন। জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন শেষে ৪ জুলাই আবার তিনি রুটিন চেকআপের জন্য ব্যাংককে যাবেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০২১ সালের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না