,

করোনায় আক্রান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ড সফরে করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে তাকে। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই বিবৃতিতে লিখেছে, শনিবার করা কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি টিম হোটেলে সঙ্গনিরোধে আছেন এবং বিসিসিআইয়ের চিকিৎসকদল তার দেখভাল করছে।

লেস্টারশায়ারের বিপক্ষে গত বৃহস্পতিবার শুরু প্রস্তুতি ম্যাচে ছিলেন রোহিত। ভারতের প্রথম ইনিংসে ২৫ রান করেছেন ভারতের অধিনায়ক। কিন্তু শনিবার তার করোনা ধরা পড়ার পর আইসোলেশনে চলে যেতে হয়েছে তাকে। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি রোহিত।

গত বছর করোনার কারণে পাঁচ টেস্টের সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল। সেই সিরিজে না হওয়া পঞ্চম টেস্টটি এবারের সফরে খেলবে ভারত। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে এমনিতেই নিয়মিত ওপেনার লোকেশ রাহুলকে হারিয়েছে ভারত। কুঁচকির চোটের কারণে দলে নেই তিনি। এর সঙ্গে রোহিত খেলতে না পারলে ভারতের জন্য বার্মিংহাম টেস্ট হয়তো কঠিন রূপেই ধরা দেবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না