,

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিন শতাধিক মানুষ। কেমিক্যালের কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ ব্যাপারে ডিপো মালিকদের সংগঠন বিকডার প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খান জানান, ওই ডিপোতে কম্বোডিয়া থেকে আসা হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। সেখান থেকেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানিয়েছে, কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ডিপো এলাকায় পানি স্বল্পতার কথাও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া সেখানে থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া রাত ২টার পরও সেখানে প্রায় ২০০ কনটেইনারে আগুন জ্বলছিল বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

এদিকে অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের অন্যান্য হাসপাতালেও চিকিৎসা দেওয়ার পরামর্শ
দিয়েছেন সিভিল সার্জন।

পাশাপাশি দগ্ধদের চিকিৎসায় অনেক রক্ত লাগতে পারে জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ইকবাল হোসেন/ইএ/এমএইচআর

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর