বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news-image

কসবা প্রতিনিধি: শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বাদৈর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে হাজী মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিছুল হক ভূইয়া। উদ্বোধক ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো: তাফাজ্জল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক কাজী মো: আজহারুল ইসলাম, এম.জি হাক্কানী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আমজাদ হোসেন সরকার, বাদৈর ইউপি চেয়ারম্যান এম মারুফ হাছান ও বায়েক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন; কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া ও হাতুরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজ্জাকুল হায়দার চৌধুরী। ফাইনাল খেলা পরিচালনা করেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গোলাম কিবরিয়া। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা