,

মোহামেডান কোচ শন লেনের পদত্যাগ

news-image

স্পোর্টস ডেস্ক : দল গঠনে হস্তক্ষেপ থেকে শুরু করে আরও নানা অভিযোগ এনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শন লেন।

শন লেন ছাড়াও দলের সহকারী কোচ জেমস ম্যাকলন সড়ে দাঁড়িয়েছেন। এক চিঠিতে পদত্যাগের বিষয়টি মোহামেডানকে জানিয়েছেন লেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘গত চার বছর ধরে এই দলটির সঙ্গে কাজ করা ছিল দারুণ চ্যালেঞ্জিং এবং সম্মানের, কিন্তু এখন আমার মনে হচ্ছে (ভিন্নপথে) এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

তিনি আরও লিখেন, ‘দুর্বল পরিকল্পনা, দল নির্বাচন, নির্দিষ্ট খেলোয়াড়কে দলে নেওয়া, খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষের হস্তক্ষেপ-এসব বিষয় নিয়ে ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চলছিল। ক্লাবকে এগিয়ে নিতে আমাদের একমনা এবং প্লেয়িং স্কোয়াড নিয়ে আরও বেশি স্বচ্ছ থাকা প্রয়োজন, কিন্তু সেটা ছিল না।’

এর আগে ২০১৯ সালের এপ্রিলে মোহমেডানের কোচ হয়ে আসেন ব্রিটিশ লেন। যদিও তার অধীনে দলটি কোনো সাফল্য পায়নি। তবে বেশ উন্নতি করেছি।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী