ভারতীয় সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের জেল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব নভোজিৎ সিং সিধুর এক বছরের জেল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৩৪ বছর আগের এক অপরাধের জন্য শাস্তি পেলেন এই কিংবদন্তি ব্যাটার।

এর আগে ১৯৮৮ সালে পাটিয়ালাতে এক লোকের সঙ্গে রাস্তায় বাদানুবাদে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং। এক পর্যায়ে গুরনাম সিং নামের সেই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা পরবর্তীতে এই মারের আঘাতে মৃত্যুবরণ করেন গুরনাম নামের সেই ব্যক্তি।

পরবর্তীতে গুরনামের পরিবার মামলা করলে মাত্র ১ হাজার রুপি জরিমানা দিয়ে বেঁচে যান সিধু। তবে মামলাটি তখনও নিষ্পত্তি হয়নি। দেশটির সুপ্রিম কোর্ট ২০১৮ সালে পুনরায় মামলাটি আবার রিভিউ করে। সেই মামলায় এবার এক বছরের জেলে থাকার শাস্তি পেলেন সিধু।

সিধু ভারতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫১ টেস্ট এবং ১৩৬ ওয়ানডে খেলেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার