,

হত্যা মামলায় তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন

news-image

বরিশাল প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মেহেদী হাসান শুভ নামে এক যুবক হত্যা মামলায় তিনভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একইসাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার বিকালে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএইচএম মাহামুদুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হেলাল ফকির, ফয়সাল ফকির ও বেলাল ফকির বড়ই গ্রামের আমজেদ আলী ফকিরের ছেলে এবং একই এলাকার সালাম খানের ছেলে জসীম খান।

আদালতের স্পেশাল পিপি মামুন চৌধুরী জানিয়েছেন, ২০১৯ সালের ২৬ মার্চ রাতে আসামিরা পিকনিকের কথা বলে নিজ বাসা থেকে শুভকে বের করে নিয়ে আসে। পরদিন বাড়ির পেছন থেকে শুভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাজাপুর হাসপাতালে ভর্তির পর শুভ তার বাবা আব্দুল্লাহ আল মাহাবুবকে জানায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে আসামিরা তাকে কুপিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শুভর।

এ ঘটনায় ২৮ মার্চ শুভর বাবা বাদী হয়ে দ্রুত বিচার আইনে রাজাপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ ও ৫/৬ জনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ২০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর