,

আকস্মিক ধুলি-ঝড়ে বিপর্যস্ত সৌদির রাজধানী রিয়াদ

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ শুরু হয় ধুলি-ঝড়। নিমিষে ঢেকে যায় শহর। অন্যান্য স্থানেও পড়ে এর প্রভাব। যানবাহন চলাচলে আসে ধীরগতি। মঙ্গলবার ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘন ধূসর কুয়াশায় কিংডম সেন্টারের মতো রিয়াদের দৃষ্টিনন্দন বিভিন্ন ভবন মাত্র কয়েকশ’ গজ দূর থেকেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তবে বৈরী এই পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনও ফ্লাইট বিলম্ব অথবা বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন স্থানের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বেশ ব্যাঘাত ঘটিয়েছে এই ঝড়।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, দেশের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদে ধুলি ঝড়ের কারণে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে বলে সৌদির আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পবিত্র নগরী মক্কা ও মদিনার আরও পশ্চিমেও ধুলিময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় রিয়াদের মহাসড়কে ইলেক্ট্রনিক সংকেত মেনে গাড়ির গতিসীমা কমানোর জন্য চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে।

রিয়াদের মধ্যাঞ্চলের বাসাবাড়ি, বিভিন্ন ভবন এবং যানবাহন ধুলোয় ঢেকে গেছে। এসব পরিষ্কার করতে বাসিন্দাদের রীতিমতো লড়াই করতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য