,

৬৭০০ লিটার তেল মজুত, বাউফলে ব্যবসায়ীর জরিমানা

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌরশহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানের মালিককে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাজার রোড এলাকায় লোকনাথ ভাণ্ডারে ৩২ ব্যারেল (৬৭০০ লিটার) সয়াবিন তেল মজুত করার অভিযোগে ৫০ হাজার টাকা, গৌতম সাহা স্টোরে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা এবং মা কালী ভাণ্ডারকে একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. আল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান।

ইউএনও আল আমিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০৯/৪৫ ধারায় ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য