রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক বন্ধক রেখে ১৫ কোটি টাকা ঋণ : সেই প্রতারক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়ক বন্ধক রেখে বিপুল অঙ্কের টাকা ঋণ নেওয়া সেই প্রতারক গোলাম ফারুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীতে একটি হত্যাচেষ্টা মামলার তদন্ত করতে গিয়ে তার খোঁজ পায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, ১৯৪৮ সালে সরকারের অধিগ্রহণের আগের তারিখ দেখিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশ ৩০ হাজার টাকায় কেনেন গোলাম ফারুক। স্ত্রীর নামে ভুয়া দলিল করে ব্যাংক থেকে নেওয়া ১৫ কোটি টাকার ঋণের বিপরীতে সেই জমি বন্ধক রাখেন। অভিনব এই প্রতারক ও তার সহযোগী ফিরোজ আল মামুনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। তিনি বলেন, সম্প্রতি মেরুল বাড্ডা এলাকায় জাল দলিলসংক্রান্ত বিরোধের কারণে পরস্পর যোগসাজশে একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগীকে নিজ জমি থেকে উৎখাত করার উদ্দেশ্যে হত্যার হুমকি দেন গোলাম ফারুক ও তার প্রধান সহযোগী ফিরোজ আল মামুন গংরা। ভুক্তভোগী আদালতে একটি নালিশি মামলার আবেদন করলে বাড্ডা থানায় মামলা রুজু হয়। সেটির তদন্ত করতে গিয়েই এ চক্র সম্পর্কে খোঁজখবর পায় র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, তারা রাজধানীর বাড্ডায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মহাসড়কের জমি ক্রয়-বিক্রয় করে প্রতারণামূলকভাবে ব্যাংকে বন্ধক দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার কথাও স্বীকার করেছেন।

গোলাম ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত প্রতারণা, হত্যাচেষ্টা, এনআই অ্যাক্ট, জালিয়াতি ইত্যাদি অপরাধে রাজউকের একটি ও বেসরকারি ব্যাংকের চারটি এবং সাধারণ মানুষ বাদী হয়ে তিনটিসহ মোট আটটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী