,

যে ১৩টি ফরজ ছুটে গেলে নামাজই হবে না

news-image

ইসলামিক ডেস্কইসলাম ধর্মে সবচেয়ে জরুরী এবং বাধ্যতা মূলক ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া কেউ কোন দিন জান্নাতে প্রবেশ করবে না। তাই সঠিক ভাবে নামাজ আদায় করতে হবে। তা না হলে আমল করে শোয়াব পাওয়া যাবে না। তাই জেনে নিন জরুরী ১৩টি বিষয়, যা ছুটে গেলে নামাজেই হবে না।
নামাজের ভেতরে রয়েছে ৭টি ফরজ-
১. নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে তাকবির বলা।
২. দাঁড়িয়ে নামাজ আদায় করা।
৩. কোরানের আয়াত পাঠ করা। কমপক্ষে এক আয়াত পরিমাণ।
৪. রুকু করা
৫. প্রতি রাকাতে দুই সেজদা করা।
৬. শেষ বৈঠক।
৭. ডানে-বাঁমে দুই সালাম দেওয়া।
নামাজে বাইরের ৬টি ফরয আছে। সেগুলো হলো-
১. শরীর পবিত্র হওয়া : অজুর প্রয়োজন হলে অজু, গোসলের প্রয়োজন হলে গোসল করবে।
২. পোশাক পবিত্র হওয়া : যে পোশাক পরিধান করে নামাজ আদায় করবে তা অবশ্যই পবিত্র হতে হবে। জামা, পায়জামা, টুপি, পাগড়ি, কোট, শিরওয়ানি, চাদর, কম্বল, মুজা ইত্যাদি। এগুলো অপবিত্র হলে নামাজ হবে না।
৩. নামাজের জায়গা পাক হওয়া : দাঁড়ানোর জায়গা, রুকু-সেজদার স্থান পবিত্র হতে হবে। তা খালি জায়গা হোক বা নামাজের বিছানা হোক।
৪. কেবলামুখী হওয়া : অসুস্থ কেউ কেবলামুখী হতে সমস্যা হলে অন্যদিকে মুখ করেও নামাজ পড়তে পরবে।
নামাজের নিয়ত করা : নির্ধারিত নামাজের ইচ্ছাপোষণ করা। ফরজ হলে ফরজের, নফল, কাজা হলেও। নিয়ত মুখে বলা ভাল তবে জরুরি নয়। মনের দৃঢ় ইচ্ছাই যথেষ্ট।
৫. সতর ঢাকা : শরীরের এমন সব অংশ আবৃত রাখা, যা নারী-পুরুষের জন্য ফরজ। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু, নারীর জন্য হাতের তালু, পা এবং চেহারা ব্যতীত পুরো শরীর নামাজে ঢেকে রাখা ফরজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ