,

চুল দিয়ে প্রতিকৃতি

news-image

নিউজ ডেস্ক : বড় সাদা ফ্রেমের মধ্যে কালো রঙের প্রতিকৃতি বানানো হয়েছে। কোনোটি জনপ্রিয় সংগীতশিল্পীর, কোনোটি আবার দর্শকপ্রিয় অভিনেতার। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, প্রতিকৃতি বানাতে কোনো রঙ ব্যবহার করা হয়নি। নিজের মাথার চুল ব্যবহার করে এসব প্রতিকৃতি বানিয়েছেন এক ব্যক্তি।

ফিলিপাইনের ওই ব্যক্তির নাম জেসতোনি গার্সিয়া। দেশটির রাজধানী ম্যানিলায় তার একটি চুল কাটার দোকান আছে। তবে সেটাই তার মূল পেশা নয়। গার্সিয়া একটি অভিজাত প্রমোদতরিতে চাকরি করেন। এ জন্য বছরের আট মাস তাকে সাগরে ভেসে বেড়াতে হয়। বাকি চার মাস থাকেন ম্যানিলায়। সেই সময় নিজের সেলুনে সময় দেন তিনি।

৩২ বছর বয়সী গার্সিয়া কয়েক মাস পরপর নিজের চুল কাটেন। পরে কাটা চুলগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখেন। সেগুলো দিয়ে প্রতিকৃতি বানান তিনি। একেকটি প্রতিকৃতি বানাতে তার দুই থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। চুল দিয়ে প্রতিকৃতি বানানোর বুদ্ধি গার্সিয়ার মাথায় প্রথম আসে ২০২১ সালে। তখন তিনি চাকরির কারণে সাগরে ছিলেন। সেখানে অবসর কাটানোর সুযোগ ছিল সীমিত। অবসরে ভিন্ন ধরনের কোনো কাজ করতে চাইতেন গার্সিয়া। সেই ভাবনা থেকে চুল দিয়ে প্রতিকৃতি বানানো শুরু করেন তিনি। সাগরে অবস্থানের সময় নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতেই প্রতিকৃতি বানান বলে জানান গার্সিয়া। তবে তিনি এ কাজে শুধু নিজের কেটে ফেলা চুল ব্যবহার করেন, অন্যেরটা নয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য