বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার আবহাওয়া বদল!

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরেই ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকলেও শিগগিরই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় আকাশ মেঘলা থাকায় মাঝেমধ্যে বইছে দমকা হাওয়া। এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমেছে।

অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সামান্য বৃষ্টি ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টিপাতের তথ্য পায়নি আবহাওয়া অধিদপ্তর। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে-৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, গত বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সেটি প্রায় ১ ডিগ্রি কমে হয়েছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রার তথ্য এখনো পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

 

এ জাতীয় আরও খবর

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের