,

নরসিংদীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার চরসুবুদ্ধি থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আমীরগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি হাসনাবাদ বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুইজন আহত হয়।

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চারজন মারা গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে নিহত চারজনই অটোরিকশার যাত্রী কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড