উবুন্টু’র স্মার্টফোন

news-image

প্রযুক্তি ডেস্ক : মুক্ত সফটওয়্যার হিসেবে উবুন্টুর বেশ খ্যাতি রয়েছে। স্মার্টফোনের জন্য সাধারণত বেশি ব্যবহৃত হয় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। এরপরই আছে অ্যাপলের আইওএস কিংবা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। উবুন্টু চালিত স্মার্টফোন বাজারে আনলো ক্যানোনিক্যাল নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। একাজে তাদের সাহায্য করেছে স্পেনের বিকিউ।

এ বছরের ফেব্রুয়ারিতে ক্যানোনিক্যাল উবুন্টু চালিত স্মার্টফোন প্রথম অবমুক্ত করে। এরপর চার মাসের বিরতিতে ফের দ্বিতীয় সংস্করণ ছাড়া হলো। এটি উবুন্টু অপারেটিং সিস্টেমের অ্যাকুয়ারিস ই৫ এইচডি সংস্করণ।

ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ।

স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল। উবুন্টু অপারেটিং সিস্টেম চালিত ফোনটি বিকিউ‘র অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।

এটির মূল্য ১১৯ ইউরো। এই জুনের মাঝামাঝি এটি বাজারে আসবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার