বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ যখন যন্ত্রমানব

news-image

প্রযুক্তি ডেস্কমানুষ আর মানুষ থাকবে না, হয়ে যাবে যন্ত্রমানব। মানুষ হিসেবে নিজের ওপর অসন্তুষ্টি, ধর্মবিশ্বাস লোপ পাওয়ায় মানবজাতির মধ্যে আগামী ২০০ বছরের মধ্যে বিশাল পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাল নোয়া হারারি এ কথা বলেছেন। দ্য টেলিগ্রাফের এক খবরে এ কথা জানানো হয়।

হারারি বলেন, মানুষ নিজেকে আপগ্রেড করে আগামী ২০০ বছরের মধ্যেই সাইবর্গ বা যন্ত্রমানবে রূপান্তর করতে সক্ষম হবে। দীর্ঘায়ু লাভের আশায় মানুষ শরীরে যন্ত্র বসিয়ে নিজেকে সাইবর্গ করে তুলবে।

অধ্যাপক হারারি মনে করেন, বিশ্বের ধনী ব্যক্তিরা দীর্ঘায়ুসম্পন্ন নতুন ধরনের মানব জাতিতে রূপান্তরিত হবে এবং অমরত্বের ক্ষমতার অধিকারী হওয়ার চেষ্টা করবে। মানুষ হিসেবে অসন্তুষ্টি তাদের নিজেদের আপগ্রেড করতে উদ্বুদ্ধ করবে এবং সাইবারবর্গ প্রযুক্তির সহজলভ্য হওয়ায় তারা এই প্রযুক্তি প্রয়োগ শুরু করবে।

হারারি বলেন, জীবনের আবির্ভাবের পর থেকে জীববিজ্ঞানের ক্ষেত্রে বড় ধরনের বিবর্তনের ঘটনা ঘটবে ওই সময়। জীববিজ্ঞানের দিক থেকে বিবেচনা করলে গত ৪০০ কোটি বছরে খুব বেশি পরিবর্তন ঘটেনি। এখনকার মানুষের চেয়ে ওই সময়ের মানুষের অনেক পার্থক্য তৈরি হয়ে যাবে। শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে এখন যে পার্থক্য দেখা যায়, অনেকটা সেরকম। ধর্মবিশ্বাস মানুষের মধ্যে থেকে উঠে গেলে মানবজাতির মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে বলে মনে করেন ইসরায়েলের এই অধ্যাপক। তাঁর চোখে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি তীর্থ সিলিকন ভ্যালি হচ্ছে—এমনই একটি মজার জায়গা, যেখানকার বিশ্বাস হচ্ছে সব সমস্যার সমাধান প্রযুক্তি দিয়েই করা সম্ভব। অনেক প্রতিষ্ঠানই মানুষের মধ্যে যন্ত্র বসিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

হারারি সতর্ক করে বলেন, এই সাইবর্গ প্রযুক্তির বিনিয়োগের সুফল কেবল ধনীরাই ভোগ করবে। কারণ এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের পেছনে খরচ করার সামর্থ্য কেবল তাদেরই থাকবে। ধনী আর গরিবের বৈষম্য বাড়তেই থাকবে। কেবল ধনীরা দীর্ঘায়ু হতে থাকবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক