,

এই কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে : শাজাহান খান

news-image

মাদারীপুর প্রতিনিধি : নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। আজ সোমবার সকাল ১০টায় মাদরীপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে

শাজাহান খান বলেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপি পালিয়ে বেড়ানোর মানসিকতা দেখিয়েছে। ইসি গঠনের আগে সার্চ কমিটির কাছে বিএনপি কোনো তালিকা দেয়নি। তাদের বলার পরেও তারা নীরব ছিল। এখন ইসি গঠন হওয়ার পরে ভিন্ন দাবি তুলছে। তারা নাকি এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না। এমন দাবি তারা আগেও করেছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে এই কমিশনের অধীনেই নিতে হবে।

বিএনপির সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি এর আগেও মানুষ হত্যা করে, গাড়ি-বাড়ি পুড়িয়ে সম্পদ নষ্ট করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি। এবারও তারা কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে পারবে না। এই ইসির মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম