,

শরীফের চাকরিচ্যুতির ব্যাপারে দুদকের কাছে তথ্য-প্রমাণ চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ব্যাপারে সংস্থাটির কাছে তথ্য-প্রমাণ সম্বলিত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে আগামী ৮ মার্চের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।

শরীফকে চাকরিচ্যুতির ব্যাপারে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠায় স্বাধীন একটি তদন্তের জন্য আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। রিটের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান আজ এ আদেশ দেন। আগামী ৮ মার্চ এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে।

দুদকের স্বাধীন ও পক্ষপাতহীন ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় আদেশ চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে ১০ জন আইনজীবী রিট আবেদন করেন।

আবেদনে তারা বলেন, শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগে দুদকের পক্ষপাতহীনতা ও স্বায়ত্তশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড