বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁত ও মাড়ির সমস্যা থেকে মুক্ত রাখবে দারুণ কার্যকরী ১০ টি অভ্যাস

news-image

স্বাস্থ্য ডেস্কদাঁত হারানোর পর আসলে দুঃখ করে কোনই লাভ নেই, কিন্তু আমরা এই কাজটিই করি। এমন সব অভ্যাস গড়ে তুলি যা আমাদের দাঁতের ক্ষতি করে, দাঁতের ক্ষয় করে এবং মাড়ির রোগ বৃদ্ধি করে। তারপর যখন আর সময় থাকে না তখন আফসোস শুরু করি। কিন্তু আগে থেকেই একটু সতর্ক থাকলে এমনটি হবে না কখনোই। একটু কষ্ট করে কিছু অভ্যাস গড়ে নিলে, বিশেষ করে ছোটদের একেবারেই শিশুকাল থেকে কিছু কার্যকরী অভ্যাস করিয়ে নিলে চিরকাল দাঁত এ মাড়ির সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব হবে বেশ সহজেই।

১) আঁশযুক্ত ও কিছুটা শক্ত প্রকৃতির ফল যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, আঁখ, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। এবং এগুলো চোয়ালের স্বাভাবিক গঠনে বিশেষ ভাবে কার্যকরী।

২) লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজি যেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন রয়েছে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার চেষ্টা করুন। ভিটামিন সি জাতীয় খাবার দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত উপকারী। তাই দাঁত ও মাড়ির সুরক্ষায় খাদ্যতালিকায় রাখুন এইসকল খাবার।

৩) ঘুমুতে যাওয়ার আগে কখনো বিস্কুট, কেক, চকলেট ধরণের খাবেন না এবং বাচ্চাদের খেতে দেবেন না। কারণ এগুলো খুব সহজে দাঁতে আটকে যায়। আর খেলেও ভালো করে দাঁত পরিষ্কার করে ফেলবেন, তা না হলে রাতে দাঁতের ক্ষতি হয় অনেক বেশি।

৪) প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরের দিকে দাঁত ব্রাশের সঠিক নিয়মে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। এবং দাঁতের ভেতর দিকেও ভালো করে মাজতে ভুলে যাবেন না। এতে খাদ্যকণা আটকে দাঁতের ক্ষয় করবে না।

৫) দাঁতের যেসব জায়গা ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেসব জায়গায় ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন। এবং সেইসাথে জিহ্বাও ভালো করে পরিষ্কার করে নেবেন।

৬) ফ্লোরাইড যুক্ত যে কোনো টুথপেস্ট দাঁতের জন্য বেশ উপকারী। তবে দুই থেকে তিন মাস পর পর টুথপেস্টের ব্র্যান্ড বদল করে নেয়া ভালো, কারণ বিভিন্ন পেস্টে বিভিন্ন ধরনের উপাদান থাকে। এবং জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করবেন না।

৭) অনেকের কয়লা বা গুল ধরণের জিনিস দিয়ে দাঁত ব্রাশের অভ্যাস রয়েছে যা খুবই ক্ষতিকর। কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, মাটি, গাছের ডাল ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে দাঁত ও দাঁতের মাড়ির ক্ষতিই বেশি হয়।

৮) চিনি জাতীয় এবং বিশেষ ধরণের কিছু খাবার যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, চকলেট, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর খুব ভালো করে দাঁত পরিষ্কার করে নেবেন। তা না হলে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৯) ধূমপান করা এড়িয়ে চলুন। তামাক পাতা ও পান-সুপারিও খাবেন না একেবারেই এতে দাঁত ক্ষয় হয়ে যায় বেশ দ্রুত। এছাড়াও ধূমপান, পান ও তামাকের কারণে মুখ ও মাড়ির ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়।

১০) মুখ খুলে ঘুমানোর অভ্যাস থাকলে তা দূর করার চেষ্টা করুন, কারণ মুখ খুলে ঘুমানোর ফলে মুখ ও দাঁতের রোগ বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক