বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি হচ্ছে স্মার্ট পোশাক

news-image

প্রযুক্তি ডেস্ক : গুগলের নজর এবার পোশাকশিল্পে। স্মার্ট পোশাক বানাতে চাইছে গুগল। মার্কিন পোশাক প্রস্তুতকারক লেভি স্ট্রসের সঙ্গে কাজ করার ঘোষণাও এসেছে গুগলের কাছ থেকে। পোশাকে টাচস্ক্রিন নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করবে গুগলের এই উদ্যোগ। খবর এএফপির।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘প্রজেক্ট জ্যাকওয়ার্ড’ নামে নতুন এই প্রযুক্তির কথা বলেছে গুগল কর্তৃপক্ষ। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্টস (এটিএপি) নামের একটি প্রকৌশলী দল এই প্রকল্পে কাজ শুরু করেছেন।

গুগলের এটিএপি প্রকল্পের কর্মকর্তা এমরি কারাগোজলার বলেন, ‘ইন্টারঅ্যাকটিভ টেক্সটাইল তৈরি করছি আমরা। আমরা ফেব্রিকসের মধ্যে বিদ্যুৎ পরিবাহী সুতা বা কনডাকটিভ থ্রেড দিয়ে এই টেক্সটাইল তৈরি করেছি।’

বিশেষ এই সুতায় বিভিন্ন ধরনের ফেব্রিকস বোনা যায়। এই সুতা এমনভাবে ব্যবহার করা হবে যাতে চাইলে এটি সহজেই চোখে পড়বে বা চোখের আড়ালে থাকবে। পোশাক তৈরির বিষয়টি নির্ভর করবে নকশাকারীর ওপর। পুরো পোশাকে বা নির্দিষ্ট অংশে এই সুতা ব্যবহার করা যেতে পারে। এটি সহজে ভাঁজ করা বা কাপড় হিসেবে পানি দিয়ে ধোয়াও যাবে। এটা সাধারণ কাপড়ের মতোই।’

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রজেক্ট জ্যাকওয়ার্ডের প্রকৌশলীরা টাচ ও জেশ্চার ইন্টারঅ্যাকটিভ পোশাকের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছেন।

স্যুট কিংবা শার্ট থেকে শুরু করে কার্পেট, আসবাবের সঙ্গে বোনা ফেব্রিকস কম্পিউটার টাচপ্যাডের মতো নিয়ন্ত্রণ সুবিধা থাকবে। এতে ছোট বোতামের মতো ক্ষুদ্র সার্কিট থাকে যা স্পর্শ শনাক্ত করতে পারে। এই পোশাকে স্পর্শ করে স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রে তার বিহীনভাবে সংকেত পাঠানো যাবে। এই পোশাকে স্পর্শ করে ফোন কল করা বা বার্তা পাঠানোর মতো কাজও সারা যাবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক