,

গুগলের ট্যাঙ্গো স্মার্টফোন

news-image

প্রযুক্তি ডেস্ক : গুগলের প্রোজেক্ট ট্যাঙ্গো'র কথা মনে আছে? থ্রিডি ট্যাব তৈরির জন্য গুগল চালু করেছিল ট্যাঙ্গো। এবারের গুগল ডেভেলপার কনফারেন্স থেকে এবার ট্যাঙ্গো নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে গুগল।

গুগল জানিয়েছে, প্রোজেক্ট ট্যাঙ্গো স্মার্টফোন তৈরি করতে এবার কোয়লকমের সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে এই সার্চ ইঞ্জিন। স্মার্টফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর।
এই বিষয়ে কোয়ালকমের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের তৃতীয় প্রান্তিকে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হবে ট্যাঙ্গো স্মার্টফোন।
সম্প্রতি গুগল ট্যাঙ্গো ট্যাব সবার জন্য উন্মুক্ত করেছে। মাত্র ৫০০ ডলারের বিনিময়ে কেনা যাবে ডিভাইসটি। আর এ থেকে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্গো স্মার্টফোনও সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে খুব শীঘ্রই সেটি হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের