বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াছমিন বেগম (৩৫) নামে এক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত ১০টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াছমিন বেগম নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা ইয়াছমিন বেগমের ঘরে প্রবেশ করে তাকে গলা কেটে ও তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে ইয়াছমিনের পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে ইয়াছমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য ১৬ মে সকালে একই ইউনিয়নে ইউপি সদস্য আল মামুন’র লাশ উদ্ধার করেছিল পুলিশ। একই মাসে একই ইউনিয়নের দুই ইউপি সদস্য লাশ উদ্ধার নিয়ে ইউনিয়নটিতে এখন আতংক বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক