,

মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ হয়ে আসছেন আবুল হায়াত

news-image

বিনোদন প্রতিবেদক : ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদে নুরুল আমিন সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি হলেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। ভাষা আন্দোলনের ইতিহাসে বাঙালি চেতনার মহানায়কও বলা হয় তাকে।

এবার তাকে নিয়ে নির্মিত হয়েছে টিভি নাটক। নাম ‘গহীনের মানুষ’। আর মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ’র ভূমিকায় দেখা যাবে একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আবুল হায়াতকে। একুশে ফেব্রুয়ারির জন্য নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। এর দৃশ্য ধারণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

নাটকটি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আবদুর রশীদ তর্কবাগীশকে নিয়ে কাজ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সামনে পড়েছি। তার তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই। ওনার চরিত্রটি ফুটিয়ে তুলতে তাই বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে। আবুল হায়াত স্ক্রিপ্টটা পড়ে নাটকটির লেখক মনি হায়দারকে ফোন দিয়ে জানিয়েছেন, গল্পটা তার খুবই মনে ধরেছে। এমন কাজই তিনি করতে চান। আমার মনে হলো, এমন গুণী শিল্পীই পারবেন চরিত্র ফুটিয়ে তুলতে।’

‘গহীনের মানুষ’ নাটকে আবুল হায়াত ছাড়াও অভিনয় করেছেন নাঈম, অর্ষা ও সাদ্দাম হোসেন। নাটকটি একুশে ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা হাসান রেজাউল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড