বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাথে বৈঠক করতে আগ্রহী খালেদা

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার আগেই দুই দেশের অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী আগামী ৬ জুন দু’দিনের সফরে ঢাকা আসছেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। বিএনপি আগেই নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়েছে।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন, কী করে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনিষ্পন্ন বিষয়গুলো নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে আসছেন তখন কীভাবে এটা উত্থাপন করলে নিষ্পত্তি করা যায়- সে ব্যাপারে তাঁরা (ভারত) আন্তরিক হবেন।

‘এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে পারবেন, আমি যে কথাগুলো বলছি, যে বিষয়গুলো তুলছি, যে দাবিগুলো উত্থাপন করছি- সেগুলো নিয়ে আমাদের মধ্যে একটি কনসেনসাস আছে, রাজনৈতিক সব দলের মধ্যে কনসেনসাস আছে,’ যোগ করেন রিপন। এনটিভি

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক