সানির পথ আটকাল সেন্সর বোর্ড

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে অভিষেক হওয়ার পর কিছুটা যেন পেছনের সারিতেই ছিলেন সানি লিওন। তবে সে চোট সামলে একটা সময় নিজের চেষ্টা আর প্রযোজকদের ব্যবসাবুদ্ধির কল্যাণে ইঁদুরদৌড়ে ভালোভাবেই নেমে পড়েছিলেন তিনি। সাম্প্রতিক ছবি মাস্তিজাদে তাঁর আরেকটি সাফল্য হতে পারত। কিন্তু অশ্লীলতার অভিযোগে এবার সানির পথ আটকেছে ভারতীয় সেন্সর বোর্ড। অশ্লীলতার অভিযোগে ছাড়পত্র আটকে গেছে মাস্তিজাদের। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সানি লিওনের ছবি মানেই যেন সেখানে খোলামেলা দৃশ্য আর যৌনতা আ​ছেই। দর্শক থেকে সমালোচক কমবেশি সবাই এটা নিশ্চিত হয়েই ছবি দেখতে বসেন। আর যারাই সানিকে নিয়ে ছবিতে টাকা লগ্নি করেন। তাঁরাও সে বিষয়টি মাথায় রেখেই যেন ব্যবসায় নামেন। সেন্সরের কাঁচির ধার বাঁচিয়ে এর আগের ছবিগুলো টপকালেও এবার মাস্তিজাদের পথ আটকে দাঁড়িয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। আর এ কারণেই মিলাপ জাভেরির এই ছবির কোনো মুক্তির তারিখ ঠিক হয়নি। মাস্তিজাদে ছবিতে অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস আর সানি লিওন। সানির আবার এ ছবিতে দুই ভূমিকা। দুটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠা এই ইন্দো-কানাডীয় আলোচিত অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার