বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবারের মধ্যেই টিকা পাবে ১২ থেকে ১৭ বছরের সব শিক্ষার্থী

news-image

শনিবারের মধ্যেই সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে রাজধানীতে টিকাদান প্রায় শেষ পর্যায়ে। তবে ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকা ও নির্বাচনের কারণে এখনো পিছিয়ে কয়েকটি জেলা। টিকাদান শেষ হলে পাঠদানে গতি বাড়বে, বলছে শিক্ষা বিভাগ।

বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিক্ষার্থীদের ঢল। মঙ্গলবার এখানে টিকা নিয়েছে ১৩ স্কুলের তিন হাজার শিক্ষার্থী। টিকা ছাড়া শ্রেণিকক্ষের পাঠদানে সরাসরি অংশ নেয়া যাবে না, এই ঘোষণার পর টিকা নিতে সারা দেশেই ব্যাপক আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে।

শিক্ষার্থীদের টিকাদানে সবচেয়ে এগিয়ে মাগুরা, হার ৯৯ ভাগ। এরপর বাগেরহাটে ৯৬ ও লক্ষীপুরে ৮২ ভাগ শিক্ষার্থী টিকা পেয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ঠাকুরগাঁও, হার মাত্র ১১ শতাংশ। এছাড়া চুয়াডাঙ্গায় ১৩, নরসিংদীতে ১৪ ও লালমনিরহাটে মাত্র ১৬ ভাগ শিক্ষার্থী টিকা পেয়েছে।

রাজধানীতে ৭ লাখ শিক্ষার্থীর মধ্যে টিকা পেয়েছে ৬ লাখ ৮০ হাজার। দু-একদিনের মধ্যে পাবে বাকিরাও। জন্মসনদ না থাকলে, স্কুলের নামের তালিকা ধরেও দেয়া হচ্ছে টিকা।

দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী এক কোটি ১৫ লাখ। এরই মধ্যে টিকার আওতায় এসেছে অর্ধেকের বেশি। শিক্ষার্থীদের টিকাদানে এগিয়ে রয়েছে মাগুরা ৯৯ ভাগ, বাগেরহাট ৯৬ ভাগ, লক্ষ্মীপুর ৮৬ ভাগ, ফেনী ৮২ ভাগ, মাদারীপুর ৮২ ভাগ।

আর শিক্ষার্থীদের টিকাদানে পিছিয়ে থাকা জেলাগুলো হল: ঠাকুরগাঁও ১১ ভাগ, চুয়াডাঙ্গা ১৩ ভাগ, নরসিংদী ১৪ ভাগ, লালমনিরহাট ১৬ ভাগ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা