,

শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি

news-image

অনলাইন ডেস্ক : সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা শাহরুখ খানের পরিবারের। কিছুদিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও হুমকি।

শুধু শাহরুখ খানের বাড়িই নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক। গত ৬ জানুয়ারি মুম্বাই পুলিশের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। জানান, মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’।

এই ফোন পাওয়ার পর নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। শুরু হয় খোঁজ। অবশেষে জানা গেল, অভিযুক্ত মধ্যপ্রদেশের জব্বলপুরের গঙ্গানগর এলাকার বাসিন্দা জিতেশ ঠাকুর।

এই হুমকির ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত এই প্রথম নয়, এর আগেও এ রকম ফোন করেছে। আপাতত মহারাষ্ট্র পুলিশ জিতেশকে রিমান্ডে নিয়েছে।

জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায় অশান্তি হয় যুবকের। ফলে মদপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদপানরত অবস্থাতেই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, সুরক্ষিত আছেন শাহরুখ-গৌরি-আরিয়ান-সুহানারা। মাদক বিতর্কে ছেলে আরিয়ানের গ্রেপ্তার হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন শাহরুখ খান। সম্প্রতি অভিনেতা দিগন্ত হাজারিকা শাহরুখের সঙ্গে একটি শুটিং সেট থেকে ছবি পোস্ট করেছিলেন। শোনা যাচ্ছি, ‘পাঠান’ ছবির অসম্পূর্ণ শুটিংয়ের কাজ শুরু করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড