বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে একদিনে করোনা শনাক্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জনের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতকে ভুগিয়েছে। এবার এ মহামারির তৃতীয় ঢেউয়ের শুরুতেই দেশটিতে লাফিয়ে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে দেশটিতে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩ জন। ইতোমধ্যে দেশটির ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এ ধরন ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের।

এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৭ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজারের বেশি মানুষের।

বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লাখ ৩৭ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৮৭ হাজার জন।

এদিকে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যু কিছুটা কমেছে।

গতকাল দেশটিতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন, মৃত্যু হয়েছিল ৩২৭ জনের।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ কোটি ৭৮ লাখের বেশি মানুষ। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ লাখের বেশি মানুষের।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা