শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সংঘর্ষ চলছেই, নিহত ২১

53044db2347c4-Ukraine-crisisইউক্রেনের রাজধানী কিয়েভে আজ বুধবারও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকালের সংঘর্ষের পর আজ সকালে দাঙ্গা পুলিশ রাজধানীর স্বাধীনতা চত্বরে অবস্থানরত আন্দোলনকারীদের হটাতে অভিযান অব্যাহত রাখে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্বাধীনতা চত্বরের প্রায় অর্ধেক জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় ১৪ জন বিক্ষোভকারী ও পুলিশের সাতজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সংঘর্ষ এখনো চলছে।

ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনায় আসার আহ্বান জানিয়েছে।

বিরোধীদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে গত বছরের নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে এলেও তাতে কোনো কর্ণপাত করছে না সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

রাজধানীর স্বাধীনতা চত্বর দখল করে সরকারবিরোধীরা আন্দোলন চালিয়ে আসছে। ওই ময়দান ত্যাগ করার জন্য বিক্ষোভকারীদের সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের কিছু আগে গতকাল পুলিশ ঘোষণা দেয়, তারা সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে। এরপরই শুরু হয় অভিযান। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। গতকালের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা