,

বাংলাদেশে সমসাময়িক আমেরিকান নৃত্য নিয়ে আসছে যুক্তরাষ্ট্র দূতাবাস

news-image

সাহিত্য ডেস্কযুক্তরাষ্ট্রের বিখ্যাত নৃত্য পরিবেশনা প্রতিষ্ঠান স্পেক্ট্রাম ডান্স থিয়েটার ঢাকায় তাদের নৃত্য শৈলী পরিবেশন করবে। আগামী ২৮শে মে সন্ধ্যা ৭টায় বাংলাদশে শিশু একাডেমীতে তাদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার।
 
দেশটির পররাষ্ট্র দফতরের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সফরে আসা দলটি “লুকিং ফরোয়ার্ড টু দি পাস্ট” (অতীতরে পানে চেয়ে থাকা) শিরোনামে পরিবেশনার মাধ্যমে শেষ করবে মাসব্যাপী বাংলাদেশে তাদের অনুষ্ঠানমালা।
 
দক্ষিণ এশীয় সংস্কৃতি উন্নয়ন কন্দ্রে “সাধনা”-র সহযোগতিায় স্পেক্ট্রাম ড্যান্স থিয়েটার দলটি ঢাকা এবং চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য কর্মশালা এবং কমিউনিটি সেবামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে।
 
বাংলাদেশি ও আমেরিকান নৃত্য শিল্পীদের পরিবেশনায় আন্তঃ সাংস্কৃতিক এই অনুষ্ঠানের সৌজন্যমূলক প্রবেশপত্র পাওয়া যাবে মঙ্গলবার, ২৬শে মে থেকে দ্য ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার, ৯ম তলা, বাড়ি ৪৩, রোড ১৬ (পুরাতন)/২৭ (নতুন), ধানমন্ডি; যাত্রা, কামাল আতার্তুক অ্যাভিনিউ, বনানী এবং আমেরিকান সেন্টার, জে ব্লক, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা।
 
আগে এলে আগে পাবনে ভিত্তিতে দেয়া হবে সবগুলো প্রবেশপত্র। ভ্রাম্যমান এই প্রতিষ্ঠানটির সাথে আছেন এর শিল্প পরিচালক ডোনাল্ড বার্ড এবং খ্যাতনামা নৃত্য শিল্পী শ্যাডো মন্ট্রিন।
 
স্পেক্ট্রাম এর বাংলাদেশ সফর সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে পারবেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজে গেলেঃ http://www.facebook.com/bangladesh.usembassy

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ