,

ভুল নিউজ করায় প্রথম আলোর এক লাখ টাকা জরিমানা

news-image

অপরাধ ডেস্ক : অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় গার্মেন্টের টয়লেটে সন্তান প্রসব করেছে মর্মে ভুল নিউজ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোকে এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশ করায় অন্তঃসত্ত্বা শ্রমিক হামিদা আক্তার সামাজিকভাবে হেয় হয়েছেন বলে দৈনিক প্রথম আলোকে সেই শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে বলা হয়েছে।

গত ১০ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। অন্তঃসত্ত্বা সেই নারী শ্রমিককে ছুটি না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে অ্যাপেক্স ফুটওয়্যার ফ্যাক্টরির পরিচালকসহ তিনজনকে তলব করেছিলেন আদালত। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সেই আদেশ দেন। কালিকায়াকৈর থানার নির্বাহী অফিসারকে সরেজমিনে গিয়ে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৪ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছিল আদেশে।

আদালতে সংশ্লিষ্টরা প্রতিবেদন দাখিল করে বলেন, শ্রমিক হামিদার এমন ঘটনা ঘটেনি। এমনকি সেই দিন ছুটিও চাননি। প্রথম আলোর সংবাদটি মিথ্যা বলে জানানো হয়। এর প্রেক্ষিতে প্রথম আলোকে জরিমানা করা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেছেন হামিদা আক্তার নামে এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় ঘটনাটি ঘটে বলে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের