সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের নতুন বৈধ সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ নিশ্চিত করে বাসা-বাড়িতে নতুন বৈধ সংযোগ দেওয়া এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার  সকাল সকাল পৌনে দশটার জেলা শহরের ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।
দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবিচ্ছন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেওয়ারও দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা