বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বাড়িতে ডাকাতি, স্ত্রীদের নির্যাতন

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগীরর মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া এলাকায় গতকাল সোমবার রাতে দুই পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ঘরে থাকা ১৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন।

মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের দুই ছেলে পুলিশ সদস্য মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। মিরাজুল ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডেএমপি) এবং রফিকুল মেহেরপুর জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, মুখোশধারী ডাকাতরা তাদের দুই ভাইয়ের স্ত্রীদের মারধর ও নির্যাতন করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট করে। এনায়েত হোসেনের বড় মেয়ে মার্জিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে তাদের টিনশেড বাড়ির উত্তর পাশের দরজা বাইরে থেকে ভেঙে ঘরে ঢোকে ডাকাত দল। তার মেজো ভাই সিরাজুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে। ডাকাত দলে ১২ জন ছিল। তাদের সবার হাতেই ছিল ছুরি, স্ক্রু-ড্রাইভার ও বটি। ডাকাতদের অত্যাচারে তার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে দৌলতপুর থানার এসআই হুমায়ুন বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা