,

যাদের ভালো লেগেছিল, তাদের জন্য : তাহসান

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যান্ড সংগীত দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সংগীতশিল্পী তাহসান খান। এরপর পা রাখেন অভিনয়ে। গানের পাশাপাশি অভিনয়ে আত্মপ্রকাশের পর ব্যস্ত হয়ে পড়েন লাইট-ক্যামেরার ভুবনে। যার প্রভাব পড়ে গানে। তাহসান সর্বশেষ গান প্রকাশ করেন গত বছর ১৮ জুন। শিরোনাম ছিল ‘প্রতিবাদী গান’।

দেড় বছর পর হঠাৎ করেই ভক্তদের সারপ্রাইজ দিলেন তাহসান। প্রকাশ করলেন নতুন গান। এর শিরোনাম ‘বিয়োগান্তক’। নিজের ইউটিউব চ্যানেলে সাদাকালো ভিডিও আকারে গানটি প্রকাশ করেন এই গায়ক। আর এর ঘোষণাও আসে হঠাৎ করেই। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেছেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। আজ (গতকাল রোববার) সন্ধ্যা ৭টায়।

রক ফ্লেভারে গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’

এদিকে, বহু দিন পর তাহসানের গান প্রকাশিত হওয়ায় খুশি তার ভক্তরা। কমেন্ট বক্সে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ মন্তব্য করেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে।’

কেউ লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’ এমন অসংখ্য ইতিবাচক মন্তব্য হচ্ছে গানটিকে ঘিরে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড