,

ফায়ারফক্স ফোনে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

news-image

টিপস ডেস্ক২৫ ডলারের স্মার্টফোন দিয়ে স্মার্টফোন বাজারে প্রবেশ করেছিল মোজিলা। মূলত নিজস্ব ফায়ারফক্স অপারেটিং সিস্টেমকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নিয়েছিল মোজিলা। তবে কাঙ্ক্ষিত সাড়া পেতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

আর তাই এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মোজিলা ফাউন্ডেশন। ২৫ ডলারের স্বল্পমূল্যের স্মার্টফোনের পরিবর্তে এবার মানসম্মত স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকছে এই প্রতিষ্ঠান। এক্ষেত্রে স্মার্টফোনের মূল্যও হবে বেশি। নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'ইগনাইট'।

মোজিলার প্রধান নির্বাহী ক্রিস বেয়ার্ডের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইলের সূত্র ধরে এই খবর প্রকাশ করেছে সিনেট। মূলত স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান দখল করতে কী করা উচিত, সে বিষয়েই কথা বলা হয়েছে এই ইমেইলে। তার মতে, কম মূল্যের স্মার্টফোনের পরিবর্তে স্মার্টফোনে এমন কিছু যোগ করতে হবে যার ফলে মানুষ ব্যবহার করতে বাধ্য হবে।

আর এই পরিকল্পনার অংশ হিসেবে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট যুক্ত করার পরিকল্পনাও করছে মোজিলা। এই সুবিধা যুক্ত করা হলে ফায়ারফক্স ওএস ভিত্তিক স্মার্টফোন জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ