,

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া হবে, কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন। তবে তিনি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাই বিদেশ যেতে পারবেন না। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠানো যাবে বলে জানান মন্ত্রী।

গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গতকাল রোববার তার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া এখন স্টেবল আছেন। তবে প্রতিবার রক্তক্ষরণের সময় মৃত্যুর মুখে যাচ্ছেন তিনি। চিকিৎসকরাও এখন অসহায় বোধ করছেন।’তিনি আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি ম্যাডামের যদি পুনরায় পাকস্থলীতে রক্তক্ষরণ হয় তাহলে সেটা বন্ধ করার মতো সাপোর্টিং টেকনোলজি আমাদের এখানে নেই। সে ক্ষেত্রে ওনার যদি আবার রক্তক্ষরণ হয়, তাহলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের