,

সোমালিয়ায় গাড়িবোমা হামলা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মগাদিসুতে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

প্রত্যক্ষদর্শী ও সোমালিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের একটি বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল।

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলার পর ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে। মগাদিসু পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা গুণে দেখেছি- ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ শিক্ষার্থীও রয়েছে।’

তিনি জানান, জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে একজন আত্মঘাতি হামলাকারি এ হামলা চালায়। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা রক্ষী বাহিনীর কোনো সদস্য আহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের