,

ম্যারাডোনাকে হারানোর এক বছর

news-image

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চলে যাওয়ার এক বছর পূরণ হলো বৃহস্পতিবার।

২০২০ সালের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে স্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দেন এই ‘জাদুকর’। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন তিনি।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ফুটবল ছাড়ার পরও ফুটবল জুড়েই ছিলেন। মৃত্যুর পরও ভক্তদের হৃদয় জুড়ে রয়ে গেছেন।

আসলে কারো কারো মৃত্যু মানেই শেষ নয়, যেন অমরত্বের পথে যাত্রা। ডিয়েগো ম্যারাডোনা তো তেমনই একজন।

এই দিনটিতে গভীর শ্রদ্ধায় ভক্তরা স্মরণ করছে ম্যারাডোনাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে নানা আয়োজন।

ম্যারাডোনা ক্লাব ক্যারিয়ারে সোনালি সময় পার করেছেন নাপোলিতে। এদিন নাপোলি স্টেডিয়ামের সামনে বসবে তার পূর্ণ আকৃতির ব্রোঞ্জমূর্তি।

এক দিন আগে সেখানে তাকে নিয়ে ‘হ্যান্ড অব গড’ নামে নতুন সিনেমাও মুক্তি পেয়েছে।

আর জন্মভূমি আর্জেন্টিনার মানুষ তো গভীর শ্রদ্ধায় তাদের ম্যারাডোনাকে স্মরণ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা