,

সাগর পাড়ি দিয়ে মানুষের দেশত্যাগের কারণ খুঁজছেন মুন

news-image

দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের জীবন রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে উল্লেখ করে সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শনিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। তিনি বলেন, ‘যখন লোকজন সমুদ্রে ভাসছে, তখন তাদের খুঁজে বের করে উদ্ধার করা এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেওয়াই হবে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ নির্যাতন এবং দারিদ্রতার কারণে এই অঞ্চলের মানুষ নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছে বলেও মনে করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আশা করছেন, চলতি মাসের শেষের দিকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় অভিবাসী সংকটবিষয়ক সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সমুদ্রে পাড়ি দেওয়ার মূল কারণগুলো খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সমুদ্রে পাড়ি দেওয়া নিয়ে তিনি এরই মধ্যেই থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আলোচনায় তিনি লোকজন কেন পালাচ্ছে, তার কারণ খুঁজতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন।

গত কয়েক সপ্তাহে সমুদ্রে পথে তিন হাজারের বেশি অভিবাসী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আশ্রয় নেয়। এখনো অনেকে সমুদ্রে আটকা পড়া আছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া অভিবাসীরা।

কিন্তু এমন পরিস্থিতিতেও অভিবাসীদের উপকূলে আশ্রয় নেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। কিন্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা এবং পশ্চিমা বিভিন্ন দেশের চাপে পড়ে ৭,০০০ অভিবাসীকে উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

সূত্র: এএফপি, এনডিটিভি
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা