,

ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ৪টি কার্প জাতীয় মাছ ও ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচিত হয়েছে। আজ মঙ্গলবার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ সম্পর্কিত ঘোষণা দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।

এ সময় তিনি চট্টগ্রামের রাউজানে একটি হ্যাচারি সংবলিত গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করেন। তিনি হালদা নদীর পরিবেশ উন্নয়ন ও কার্প জাতীয় মাছের স্বাতন্ত্র্য রক্ষায় পিকেএসএফের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

পিকেএসএফ ২০১৬ সাল থেকে হালদা নদীর পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) অর্থায়িত পিএসিই প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ)’ মাধ্যমে বিশেষ একটি ভ্যালু চেইন কার্যক্রম বাস্তবায়ন করছে। গবেষণাকারী দলটির নেতৃত্বে ছিলেন প্রফেসর ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. মনজুরুল কিবরীয়া। জিনোম সিকোয়েন্সিং উন্মোচনের ফলে এ অঞ্চলের প্রধান কার্পসমূহ ও ডলফিনের জিনের বিন্যাস, বিবর্তনের গতিপথ, সংরক্ষণ এবং সর্বোপরি জাতিগত বিস্তৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে।

এ ছাড়া হালদা নদী বিষয়ে আগ্রহী শিক্ষার্থী ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের গবেষণা সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি হ্যাচারি সংবলিত গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটির উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের যাত্রা শুরু হলো।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের পিকেএসএফ কর্তৃক হালদা নদীভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। অনুষ্ঠানে হালদা রিভার রিসার্চ ল্যাবের সমন্বয়ক প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া হালদা নদীভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের ওপর এবং প্রফেসর ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী কার্প জাতীয় মাছ ও ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী