,

গ্যালাক্সি এস ৬ কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়!

news-image

প্রযুক্তি ডেস্কএস ৬ মডেলের স্মার্টফোন কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া শুরু করল স্যামসাং। সীমিত সময়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এস ৬ ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে যার নাম নাম ‘ক্যাশব্যাক অফার’। ২০ মে এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, এ অফারে প্রতিটি গ্যালাক্সি এস ৬ কিনলেই নগদ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা। বাজারে এখন এই ফোনের দাম ৬৯ হাজার ৯০০ টাকা। 

স্যামসাং শর্ত দিয়ে বলেছে, অফারটি পেতে স্যামসাং স্টোর থেকে গ্যালাক্সি এস ৬ কেনার সময় ক্রেতাকে তাদের নম্বর থেকে নতুন কেনা ফোনের সঙ্গে পাওয়া সিরিয়াল নম্বরটি এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে জানিয়ে দেওয়া হবে তিনি কত টাকা ক্যাশব্যাক পাবেন। এই এসএমএসের ওপর ভিত্তি করেই গ্রাহকেরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সর্বনিম্ন ক্যাশব্যাক হবে সাত হাজার টাকা। অফারটি শুধুমাত্র এককালীন মূল্য পরিশোধের জন্য প্রযোজ্য অর্থাৎ যাঁরা কিস্তিতে ফোন কিনতে চান তাঁরা এই সুযোগ পাবেন না। 

অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী বলেন, ‘ক্রেতাদের মাঝে এস ৬ এর ব্যবহার বাড়াতে এই অফার। সীমিত সময়ের এই অফারটির মাধ্যমে আমরা চাই ক্রেতারা গ্যালাক্সি এস ৬ ব্যবহারের মধ্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকুক।’ 

ক্যাশব্যাক অফার ছাড়াও স্মার্ট এক্সচেঞ্জ নামে পুরোনো স্মার্টফোনের বদলে নতুন স্যামসাং গ্যালাক্সি এস ৬ নামের স্মার্টফোন কেনার সুযোগও রেখেছে স্যামসাং। এর পাশাপাশি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য রয়েছে বিশেষ অফার যেখানে গ্যালাক্সি এস ৬ ক্রয় করলে তারা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা