১৪ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে বিশেষ ওএমএস

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশেষ ওএমএস কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এই কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে বুধবার (১০ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষকে সহায়তা দিতে গত ২৫ জুলাই থেকে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছিল। এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠিতে বলা হয়, বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচিতে সারাদেশে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচিতে খাদ্যশস্য বিতরণ চলমান। এ কারণে ওএমএসের বিশেষ কার্যক্রমে ক্রেতার উপস্থিতি ক্রমশ কমছে। এবং চাল বিক্রি আশানুরূপ হচ্ছে না মর্মে বিভিন্ন জেলা খাদ্য নিয়ন্ত্রকের বরাতে খাদ্য অধিদপ্তর চলমান ওএমএসের বিশেষ কার্যক্রম বন্ধের জন্য অনুরোধ করে।

এমতাবস্থায় বিষয়টি বিবেচনা করে ওএমএসের বিশেষ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে বন্ধ করে শুধু ওএমএসের কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

সারাদেশে এক হাজার ৫৯টি দোকান ডিলার ও ট্রাকে খোলাবাজারে চাল ও আটা বিক্রির মাধ্যমে বিশেষ ওএমএসের কার্যক্রম শুরু হয়েছিল। এক্ষেত্রেও প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী