শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষা মৌসুমে শহরের ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে আগাম সতর্কতা গ্রহন করুন…

Untitled-312ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, দিন দিন শহরের জন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে শহরের আবাসন ব্যবস্থা। ফলে পুকুর ও খোলা জায়গা ভরাট হয়ে শহরের রাস্তা ও ড্রেনের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্রতি বছর বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়ে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃস্টি হয়। তাই আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চাইলে শহর বাসীকে আগাম সতর্কতা গ্রহন করতে হবে। তিনি এলাকাবাসীকে নিজ নিজ উদ্দ্যোগে নিজ বাড়ীর আশে পাশের রাস্তা ও ড্রেন পরিষ্কার রাখতে সকলের প্রতি আহবান জানান। মেয়র সকালে পৌরসভার মধ্যপাড়ায় হুমায়ন কবির স্কুল থেকে বসাক পাড়া গামী রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান, শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, পৌর সচিব মোঃ ইসহাক ভুঞা, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ হিরন মিয়া, আলহাজ শাহজাহান মিয়া, ঠিকাদার জুয়েল, ফোরকান, জামিল, জনি, ছগির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা