,

বিশাল জয়ে আফগানদের বিশ্বকাপ শুরু

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের রানের পাহাড়ে চাপা পড়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে আসা স্কটিশদের উড়িয়ে দিয়েছে আফগানরা। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে এসে মজিব উর রহমান ও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৬০ রানে থামে স্কটিশরা। ১৩০ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু করলো আফগানরা।

আজ সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই নম্বর গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে তারা। জবাবে ৯ ওভার চার বল বাকি থাকতেই মাত্র ৬০ রানে স্কটিশদের ইনিংস গুটিয়ে নেয় আফগানরা। বল হাতে পাঁচ উইকেট শিকার করেন মজিব উর ও চার উইকেট শিকার করেন রশিদ।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন করতে চেয়েছিল তেমনি হয় স্কটিশদের। প্রথম তিন ওভারে ঝড়ো শুরু করেন দুই ওপেনার জর্জ মুনসি, কাইলে কোয়েৎজার। ২৮ রানের এই জুটি ভঙেন মজিব উর। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটিশরা। একের পর এক উইকেট শিকার করেন মজিব উর। ৪ ওভারে ২০ রানে তোলেন পাঁচ উইকেট। শেষের দিকে ২ ওভার ২ বলে চার উইকেট শিকার করে ম্যাচ গুটিয়ে দেন রশিদ খান। তাতেই থামে স্কটিশদের ইনিংস।

এর আগে, ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী চেহারায় হাজির দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই-শাহজাদ। চার-ছক্কার পাওয়ার প্লেতে ঝড়ো সংগ্রহ গড়ে এই যুগল। শেষ পর্যন্ত ষষ্ঠ ওভারের পঞ্চম বলে এসে ডিপমিডউইকেটে ক্যাচ হন শাহজাদ। ফেরার আগে ১৫ বলে ২২ রান করে তিনি। দলীয় ৮২ রানের মাথায় আরেক ওপেনার জাজাইকে ফেরান মার্ক ওয়াট। ৩০ বলে ৪৪ করেন তিনি।

তিনে এসে ৩৭ বলে ৪৬ করেন তিনি। শেষের দিকে জাদরান ও মোহাম্মদ নবীর ৯ বলে ২১ রানের জুটিতে ১৯০ রানের সংগ্রহ পায় আফগানরা। ব্যাট হাতে ৩৪ বলে পাঁচ বাউন্ডারি ও তিন ছয়ে ৫৯ রান করেন নাজিবুল্লাহ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?