মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর নগরীতে ইউনানী ওষুধ কারখানায় অভিযান, ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ: উৎপাদন বন্ধ রাখার আদেশ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বাহার কাছনা ও নিউ শালবন এলাকায় ভেজাল ওষুধ তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়ে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। অভিযানে দুই কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে রংপুর নগরীর বাহার কাছনার বি-সান্ত ল্যাবরেটরিজ ইউনানী ফ্যাক্টরি এবং নিউ শালবন এলাকার দি মৌভাষা ইসলামিয়া ওষুধ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়ে ওই প্রতিষ্ঠান দুটিতে পরিবেশের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ না করাসহ ক্যামিস্ট ছাড়াই অনুমোদনের বাহিরে আলাদা ভাবে ওষুধ উৎপাদন ও ব্যবহার বিধি না থাকাসহ বোতলের গায়ে লাগানো লেভেল ও টোকেনহীন থাকার বিষয়টি পরিলক্ষিত হয়।

ওষুধ উৎপাদনের বিধিমালা অনুসরণ না করায় বি-সান্ত ল্যাবরেটরিজ ইউনানী ফ্যাক্টরিরমালিক রাশেদুল আনাম প্রামানিককে ৫ হাজার টাকা এবং মৌভাষা ইসলামিয়া ওষুধ ফ্যাক্টরির মালিক এমদাদুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ওই দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল জব্দ করার পাশাপাশি ত্রুটি সংশোধন না করা পর্যন্ত ফ্যাক্টরি দুটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর জেলার সহকারী পরিচালক তৌহিদুল ইসলামে উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন। এসময় জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন

ঈদে অতিথি আপ্যায়ন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়: তারেক রহমান