,

আওয়ামী লীগে এখনো যুদ্ধাপরাধীর সন্তান রয়েছে, এটি লজ্জার বিষয়’

news-image

‘অনলাইন ডেস্ক : আওয়ামী লীগে এখনো যুদ্ধাপরাধীর সন্তান রয়েছে, এটি লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর লাউঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সন্তানদের উদ্দেশে এই মন্তব্য করেন তিনি।

স্থানীয় নেতাদের কাছ থেকে মন্ত্রী জানতে পারেন, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন দিলনেওয়াজ খান। তার বাবা নঈম খান রাজাকার ছিলেন বলে অভিযোগ। গত ২৬ আগস্ট সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ সভায় দিলনেওয়াজ খানকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বহিষ্কারাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ এখন পর্যন্ত কার্যকর করেনি। এ নিয়ে সৈয়দপুরে আওয়ামী লীগ বিভিন্ন রকম কর্মসূচিও পালন করে আসছে।
অভিযোগ শুনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। তিনি নিজে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে নীলফামারীর উদ্দেশে তিনি সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আ ক ম মোজাম্মেল হক। এসময় তার সঙ্গে ছিলেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের