শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আশার নেতৃত্ব বিকাশে দিনব্যাপী কর্মশালা

news-image

 স্টাফ রিপোর্টার নাসিরনগর : উপজেলায় আশার পরিচালিত ব্রাঞ্চ সমূহের দলনেত্রীদের জন্য নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রীদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রশিক্ষণ কর্মসূচীর  আওতায় উপজেলার ফান্দাউক ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীদের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার ফান্দাউক আশার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ফান্দাউক ব্রাঞ্চের  ম্যানেজার প্রদ্যুত চন্দ্র দেবের  পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। এতে উপজেলার ফান্দাউক ব্রাঞ্চের ২৫টি দলের দলনেত্রী অংশগ্রহন করেন। কর্মশালায় আশার পরিচালিত দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দলকে ভাল দলে পরিণত করা,দলীয় নীতিমালা,শৃংঙ্খলা নির্ধারন,দলীয় শৃংঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকা,ভাল নেতার গুনাবলী,করণীয়,বর্জনীয়,আচরণ ব্যাখ্যা,কমিটি গঠন ও তার নীতিমালা অনুসরন,ক্ষুদ্র ঋণ ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা,সদস্যদের অধিকার ও কর্তব্য,সংস্থার সুযোগ সুবিধা, ঋণ ও সঞ্চয়ের নিয়মাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্টানে ফান্দাউক ব্রাঞ্চের হেপী-২ ভুমিহীন মহিলা সমিতির সদস্য ইতি রানী দাস কে সিজারিয়ান ডেলিভারি জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।